আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সোমবার (৮ জুন) সকালে প্রকাশিত এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়ায়া সারে বলেন, ক্ষেপণাস্ত্র হামলাটি অধিকৃত জাফা অঞ্চলে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে তিনি লক্ষ্যবস্তুর প্রকৃতি বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি।
এরপর তিনি লোহিত সাগরে শত্রুপক্ষের নৌ চলাচলের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করে বলেন, “ইসরায়েলের যেকোনো ধরনের চলাচল ইয়েমেনি বাহিনীর জন্য সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে।”
সারে আরও বলেন, শত্রুপক্ষের উত্তেজনা বৃদ্ধির জবাবে ইয়েমেনও আরও কঠোর পদক্ষেপ নেবে এবং “প্রতিরোধ অক্ষ”র সঙ্গে সমন্বয় করে সামরিক অভিযান আরও জোরদার করা হবে।
তিনি বলেন, “আমরা আমাদের জনগণ এবং বিশ্বের স্বাধীনতাকামী জনগণের মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের অধিকারকে সমর্থন করি।”
তিনি আরও যোগ করেন, “যতদিন এই আগ্রাসন চলবে, ততদিন আমাদের সামরিক অভিযানও অব্যাহত থাকবে। আমাদের জনগণ এবং প্রতিরোধ ও সংগ্রামের অক্ষভুক্ত জনগণের ওপর আরোপিত অন্যায় অবরোধের মুখে আমরা নীরব দর্শক হয়ে থাকব না।
Your Comment