আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসরায়েলি গবেষণা প্রতিষ্ঠান “আগাম” এবং হিব্রু বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এই জরিপে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বক্তব্যের বিপরীতে জনমতের একটি ভিন্ন চিত্র উঠে এসেছে।
১৭ থেকে ২০ জুনের মধ্যে পরিচালিত এই জরিপে ৩ হাজার ৬৪৪ জন অংশগ্রহণ করেন। ফলাফলে দেখা যায়, ৯২.১ শতাংশ উত্তরদাতা ইরানকে যুদ্ধের “নিরঙ্কুশ বিজয়ী” হিসেবে মনে করেন। এছাড়া, ৭২.৫ শতাংশ উত্তরদাতা নেতানিয়াহুর সেই বক্তব্যে আস্থা রাখেন না, যেখানে তিনি দাবি করেছিলেন যে ইসরায়েল যুদ্ধে “উল্লেখযোগ্য অর্জন” করেছে।
জরিপ অনুযায়ী, ৮৭.৮ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন ইসরায়েল যুদ্ধের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বা আংশিক সফল হয়েছে। আরও ৮২.৯ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন, সাম্প্রতিক সামরিক অভিযান ইসরায়েলের দীর্ঘমেয়াদি নিরাপত্তাকে দুর্বল করেছে। পাশাপাশি ৮৬ শতাংশ যুদ্ধের ফলাফল ও পরবর্তী পরিস্থিতি নিয়ে নেতিবাচক মত দিয়েছেন।
এদিকে, ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২-এর পৃথক এক জরিপেও নেতানিয়াহুর যুদ্ধ ব্যবস্থাপনা নিয়ে জনঅসন্তোষ বৃদ্ধির কথা উঠে এসেছে। একই সময়ে ইসরায়েলি সংবাদপত্র ‘মারিভ’ দেশটির ভবিষ্যৎ নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছে।
Your Comment