আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): রেজিম চেঞ্জ নামক নতুন বইটিতে বলা হয়েছে, ট্রাম্পের জামাতা ও মার্কিন শান্তি দূত জ্যারেড কুশনার, মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে একটি ফোনালাপের সময় ট্রাম্প এমন মন্তব্য করে।
উত্তপ্ত সেই ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে বলে, বিবি, সবাই তোমার ওপর বিরক্ত। সব ইহুদি তোমার ওপর বিরক্ত। এমনকি এই ফোনালাপে থাকা দুই ইহুদিও তোমার ওপর বিরক্ত।
ট্রাম্পের এই মন্তব্যটি মূলত কুশনার এবং উইটকফের দিকে ইঙ্গিত করে ছিল, যারা দুজনেই ইহুদি এবং ওই ফোনালাপে যুক্ত ছিল। ট্রাম্প নেতানিয়াহুকে আরও বলে, তুমি এটা থেকে পিছিয়ে যেতে পারো না। ইসরায়েল এ যাবৎকাল যত বন্ধু পেয়েছে, তার মধ্যে আমিই সেরা। সবাই তোমাকে ঘৃণা করে, আর আমি তোমার পাশে দাঁড়িয়েছি। এই চুক্তিটি ইসরায়েলের জন্য দারুণ একটি সুযোগ।
এই ফোনালাপের দুই দিন পর, ট্রাম্প এবং নেতানিয়াহু হোয়াইট হাউসে এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে এই শান্তি পরিকল্পনা ঘোষণা করে। পরবর্তীতে নভেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও এটি অনুমোদন করে।
নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান এবং জোনাথন সোয়ানের লেখা এই রেজিম চেঞ্জ বইটিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের নানা অভ্যন্তরীণ বিষয় নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে, যা মার্কিন রাজনীতিতে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। বইটিতে এপস্টিন ফাইলস এবং ইরান যুদ্ধের প্রভাব সামাল দেওয়ার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের আলোচনার বিশদ বিবরণ রয়েছে।
Your Comment