আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): চলতি মাসের শুরুতে ইসরাইলি মন্ত্রীরা দখলের যে পরিকল্পনার আভাস দিয়েছিল, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে তার বাস্তবায়নের লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক এবং স্থানীয় প্রতিবেদনে উলেখ করা হয়েছে।
এরই মধ্যে ইসরাইলের জ্বালানি ও অবকাঠামোমন্ত্রী এলি কোহেন স্পষ্ট করে বলেছে, গাজা উপত্যকার ওপর ইসরাইলের নিয়ন্ত্রণ ধাপে ধাপে বাড়ছে এবং শেষ পর্যন্ত পুরো গাজা তাদের নিয়ন্ত্রণে চলে আসবে। এদিকে ফিলিস্তিনি শিশুদের পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ।
মঙ্গলবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইসরাইলি সম্প্রচারমাধ্যমগুলো সরকারের মন্ত্রিসভার পরিকল্পিত ‘নীরব সংযুক্তিকরণ’ কৌশল নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সপ্তাহজুড়ে গাজা ও পশ্চিম তীরে নেওয়া বিভিন্ন পদক্ষেপকে সেই পরিকল্পনার অংশ হিসাবেই দেখছেন সমালোচকরা।
Your Comment