আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাইয়্যেদ আব্বাস আরাকচিএ হুঁশিয়ারি দেন।
ইসরাইল কাটজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রসঙ্গ টেনে বলেছিল, ‘মৃত্যু অবধারিত’। ইসরাইল কাটজ দাবি করে, ইরান আলোচনার মাধ্যমে সুবিধা আদায়ের চেষ্টা করছে এবং ইসরাইল কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেবে না।
কাটজের এসব মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে এক্স পোস্টে আরাকচি বলেন, ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) শর্তগুলো স্পষ্ট এবং সবার জন্য উন্মুক্ত।
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তেল আবিবকে নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। যদি তারা সেই নির্দেশ না মানে, তাহলে ইরান তাদের উপযুক্ত জবাব দেবে।’
আরাকচি জোর দিয়ে বলেন,‘আমাদের জনগণ ও নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব তাৎক্ষণিক এবং শক্তিশালী হবে।’
Your Comment