২ জুলাই ২০২৬ - ২৩:১০
নেতানিয়াহু: যুদ্ধ কখনোই শেষ হবে না

মধ্যপ্রাচ্য জুড়ে ইসরাইলের যুদ্ধ কখনোই শেষ হবে না বলে মন্তব্য করেছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): টেলিভিশন চ্যানেল ১৪ নিউজে দেওয়া এক দীর্ঘ ও বিরল সাক্ষাৎকারে নেতানিয়াহু এ মন্তব্য করে। 



ইসরাইলে নেতানিয়াহুর ‘মুখপাত্র’ হিসেবে পরিচিত এই চ্যানেলটিকে দেওয়া সাক্ষাৎকারে এ অঞ্চলে ইসরাইলের যুদ্ধ শেষ হওয়ার পথে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি ইঙ্গিত দেয় যে, সামরিক অভিযান অব্যাহত থাকবে।

হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যা এবং গাজা, লেবানন ও সিরিয়ার বিভিন্ন অংশে সামরিক উপস্থিতির কথা উল্লেখ করে ইসরাইলি প্রধানমন্ত্রী বলে, আমরা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছি।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা সাম্প্রতিক সংঘাতের দিকে ইঙ্গিত করে বলে, আমরা ভয়ের দেয়াল ভেঙে দিয়েছি। ৪৭ বছর ধরে কেউ ইরানে হামলা চালানোর সাহস করেনি।

সাক্ষাৎকারের এক পর্যায়ে নেতানিয়াহু বলে, ইসরাইল যে যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারবে, তা ‘কেউ বিশ্বাস করেনি’। কথাটি বলেই নেতানিয়াহু দর্শকদের দিকে ঘুরে জিজ্ঞেস করে, কেউ কি হাততালি দিচ্ছে না? এরপর উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে ওঠে।

গাজার বাসিন্দাদের ‘দেশান্তর’ করার বিষয়টি এখনো বিবেচনায় আছে কিনা, এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু সাক্ষাৎকার গ্রহণকারীকে শুধরে দিয়ে বলে, স্বেচ্ছায় দেশান্তর। মূলত ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়িত করার ইসরাইলি প্রলোভনমূলক শব্দ এটি।

গাজায় ইহুদি বসতি স্থাপনের বিষয়ে জানতে চাইলে একই ভঙ্গিতে নেতানিয়াহু উত্তর দেয়, বড় প্রশ্ন হলো—আপনি কাজ করবেন, নাকি কেবল কথাই বলবেন।

নেতানিয়াহু জানায়, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের চাপের মুখে রয়েছে ইসরাইল। তবে সে বলে, প্রতি মুহূর্তে এবং প্রতিটি বিষয়ে পুরো বিশ্বকে আমার চ্যালেঞ্জ জানানোর দরকার নেই।

Tags

Your Comment

You are replying to: .
captcha