১৬ জুন ২০১০ - ১৯:৩০

আন্তর্জাতিক বিভাগ: ইসলামী দেশসমূহের বিনিয়োগকারীদের সম্মেলন ৬ই এপ্রিল বসনিয়ার সারাভু শহরে শুরু হয়েছে।

আহলে বাইত বার্তা সংস্থার রিপোর্ট : এ সম্মেলনটি ৬০০ বেশী বিনিয়োগকারীর উপস্থিতিতে , পর্যটন , এ্যানার্জী এবং কৃষি ইত্যাদি বিষয়ে ১৫০টিরও বেশী প্রস্তাবনা উপস্থাপনের উদ্দেশ্যে আয়োজিত হয়েছে।

এ সম্মেলনের সভাপতি হুরাইস সিলাদরিচ , বসনীয়দের সহযোগিতা পশ্চিম এবং প্রাচ্যে মাঝে সুসম্পর্ক সৃষ্টি করবে বলে জানান। এ সময় তিনি সেদেশের অর্থনীতিতে সম্প্রসারণের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন: ইউরোপীয়ান ইউনিয়ন ও ন্যাটোতে সদস্য পদ লাভ বসনিয়ার স্ট্রাটেজিক উদ্দেশ্যসমূহের অন্যতম। কেননা এ দু ’ টি আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতার ফলে বসনিয়ার উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত হবে।

Islamic Development Bank এর উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে তুরস্কের প্রধানমন্ত্রী রাজাব তাইয়্যেব এর্দূগান এবং ইসলামী সম্মেলন সংস্থা বা ও আই সির মহাসচিব আকমালুদ্দীন এহসান উগলু উপস্থিত ছিলেন।

দু ’ দিন ব্যাপী আয়োজিত এ সম্মেলন গতকাল শেষ হয়েছে।