১৬ জুন ২০১০ - ১৯:৩০

রেডিও তেহরানের বরাত দিয়ে আহলে বাইত বার্তা সংস্থা জানিয়েছে: থাইল্যান্ডে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে হাজার হাজার লাল শার্ট পরা আন্দোলনকারী সংসদ ভেঙ্গে দেয়া এবং নতুন নির্বাচনের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে।

থাইল্যান্ডে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে হাজার হাজার লাল শার্ট পরা আন্দোলনকারী সংসদ ভেঙ্গে দেয়া এবং নতুন নির্বাচনের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে। রাজধানী ব্যাংককে বিক্ষোভ সমাবেশের প্রধান দুটি কেন্দ্রে আজও হাজার হাজার মানুষ সমবেত হয়েছে। গতকাল সরকার বিরোধী বিক্ষোভে ১৯ জন নিহত এবং আট শতাধিক আহত হওয়ার পরও আন্দোলন স্তিমিত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। নিহতদের মধ্যে জাপানী টেলিভিশনের একজন টিভি ক্যামেরাম্যান এবং ৫ সেনা সদস্য রয়েছে। বিক্ষোভের নেতারা সরকারের পতন না ঘটা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। তারা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিৎ ভিজ্জাজিভাকে অবিলম্বে সংসদ ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন। এদিকে সরকারের মুখপাত্র জানিয়েছেন, গতকালের সহিংসতার কারণ খুজে বের করার জন্য তদন্তের কাজ শুরু হয়েছে। তিনি একই সাথে বলেছেন, পরস্থিতি আরো অবনতি না ঘটিয়ে বিরাজমান সংকট কি করে সমাধান করা যায় তা নিয়ে আন্দোলনকারী নেতাদের সাথে আলোচনা চলছে।#