১৬ জুন ২০১০ - ১৯:৩০

রেডিও তেহরানের বরাত দিয়ে আহলে বাইত বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ইরাকে এক অভিযানে ২ সৌদি নাগরিক নিহত হয়েছে। ইরাকের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কিরকুকের কাছে ইরাকের নিরাপত্তা বাহিনী এবং মার্কিন সেনাবাহনীর এক যৌথ অভিযানের সময় এই দুই সউদি নাগরিকসহ তিন জন নিহত হয়েছে।

ইরাকে এক অভিযানে ২ সৌদি নাগরিক নিহত হয়েছে। ইরাকের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কিরকুকের কাছে ইরাকের নিরাপত্তা বাহিনী এবং মার্কিন সেনাবাহনীর এক যৌথ অভিযানের সময় এই দুই সউদি নাগরিকসহ তিন জন নিহত হয়েছে। নিহতদের সবাই সন্দেহভাজন আল কায়েদা বলে মনে করা হয়েছে। কিরকুকের জেলা পুলিশ বিভাগের পরিচালক বলেছেন, এই অভিযানের মাধ্যমে বিস্ফোরকপূর্ণ দুইটি জ্যাকেট, একটি রাইফেল এবং ব্যাপক পরিমাণে গুলি উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানিয়েছেন, সশস্ত্র ব্যক্তিরা আক্রমণ চালানোর পরিকল্পনা করছে বলে গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পরই এই অভিযান চালানো হয়েছে। ২০০৮ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর হাজার হাজার সৌদি নাগরিক যুদ্ধ বিধ্বস্ত ইরাকে প্রবেশ করেছে।#