আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): হযরত আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের স্বাক্ষরিত সমঝোতা বারবার লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র আবারও প্রমাণ করেছে যে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য বা বিশ্বাসযোগ্যতা রাখেনা।’
সর্বোচ্চ নেতা আরও বলেন, ‘জবরদস্তি, একচ্ছত্র আধিপত্য এবং নিষ্ঠুরতা—এগুলোই যুক্তরাষ্ট্রের নীতি ও আদর্শের অবিচ্ছেদ্য অংশ।’
সর্বোচ্চ নেতা সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি সংঘাত আরও বাড়াতে চায়, তাহলে তাদের আরও বড় মূল্য দিতে হবে এবং আরও অপমানের মুখে পড়তে হবে। ইরানের জনগণ ও ‘প্রতিরোধ অক্ষ’ (রেজিস্ট্যান্স ফন্ট) যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেবে, যা তারা কখনো ভুলতে পারবে না।
সর্বোচ্চ নেতা বলেছেন, ‘এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণ ও রাষ্ট্রের সব স্তরের মধ্যে জাতীয় ঐক্য বজায় রাখা এবং অপরাধী ও ধূর্ত মার্কিন শত্রুর বিরুদ্ধে ইরানের মর্যাদা ও স্বাধীনতা রক্ষা করা।’
আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, সাম্প্রতিক দিনগুলোতে ইরানের দক্ষিণাঞ্চলে ইসলামি যোদ্ধাদের সাহসিকতা এবং সাধারণ মানুষের দৃঢ়তা যুক্তরাষ্ট্রের জন্য এক ‘অবিস্মরণীয় শিক্ষা’ হয়ে থাকবে।
এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এই ঐতিহাসিক সময়ে বিজয় অর্জনের চাবিকাঠি হলো জাতীয় ঐক্য বজায় রাখা এবং বিভেদ ও মতবিরোধ এড়িয়ে চলা।’
Your Comment