২৬ জুলাই ২০২৬ - ২২:৩৮
সৌদি আরবের খামিস মুশাইত বিমানঘাঁটিতে ইয়েমেনের হামলা

ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবের আসির প্রদেশের রাজধানী আভা (আবহা) শহরের কাছে অবস্থিত খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত খামিস মুশাইত বিমানঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং ঘাঁটির ভেতরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে।

নায়া টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ বিমানবন্দরে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, আল-মাসিরাহ টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে, বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, রিয়াদ ও সৌদি আরবের আরও কয়েকটি শহরের উদ্দেশে যাত্রারত কিছু বিমান তাদের নির্ধারিত রুট পরিবর্তন করেছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha