আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: সন্ত্রাসীরা আজ সকালে সাইয়েদ আরশাদ যাইদীকে উদ্দেশ্যে করে গুলি চালালে তিনি শাহাদাত বরণ করেন। শিয়া মাযহাবের অনুসারী সাইয়েদ আরশাদ ছিলেন পাকিস্তানের একটি ব্যাংকের ব্যবস্থাপক। এ সন্ত্রাসী হামলা কোয়েটা শহরের মান্নান স্কয়ার চালানো হয়েছে বলে জানা গেছে। এ প্রতিবেদনে আরো বলা হয়েছে: শহীদের লাশ হাসপাতালের বিভাগে নেয়া হলে সেখানে তার পরিবারের সদস্যরা ভীড় জমায়। ঠিক তখনই হাসপাতালের জরুরী বিভাগে এ আত্মঘাতী হামলা চালালে বেশ কয়েকজন নিরাপধ বেসামরিক লোক শাহাদাত বরণ করেন। এ আত্মঘাতী হামলা কোয়েটা সরকারী হাসপাতালের জরুরী বিভাগের পার্কিংয়ে চালানো হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় একজন টিভি রিপোর্টার ও পুলিশ বাহিনীর দুই সদস্যও নিহত হয়েছে। প্রাপ্ত খবরের ভিত্তিতে জানা গেছে জনাব সাইয়েদ আশরাফ যাইদীর পুত্র শহীদ সাইয়েদ আরশাদ যাইদী ছিলেন পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের শিয়া পরিষদের সভাপতি এবং বালুচিস্তান প্রদেশের একজন প্রখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। পাকিস্তানের অফিশিয়াল সূত্রের বরাত দিয়ে ঘোষণা করা হয়েছে, গতকাল হাসপাতালের এ আত্মঘাতী হামলায় ১১ জন নিহত এবং অপর ২৮ জন আহত হয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছে: এ আত্মঘাতী হামলা বালুচিস্তানের শিয়া পরিষদের সদস্যদের উদ্দেশ্য চালানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ হামলা এক টিভি রিপোর্টার নিহত এবং অপর পাঁচ জন সাংবাদিক আহত হয়েছে। কোয়েটা থেকে জার্মান বার্তা সংস্থা জানিয়েছ: কোয়েটা পুলিশ ডিপার্টমেন্টের একজন পদস্থ অফিসার যিনি পাকিস্তানের এ শিয়া ব্যক্তিত্বের হত্যাকাণ্ডের ব্যাপারে সাংবাদিকদেরকে বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছিলেন তিনিও এ আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন। পাকিস্তান পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা গেছে হামলা ব্যবহারকারী বোমাটিতে ১০ থেকে ১৫ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল।
১৬ জুন ২০১০ - ১৯:৩০
News ID: 184555
আন্তর্জাতিক বিভাগ: গতকাল সকালে পাকিস্তানের কোয়েটা অঞ্চলে একটি আত্মঘাতী বোমা হামলায় বেশ কয়েকজন শিয়া শহীদ হয়েছেন।