৩১ জুলাই ২০২৬ - ১৩:০১
২০ সফর চেহলুমের (চল্লিশা) সময়সূচী-আলে মুহাম্মদ (সা.) ইমামবাড়ী

আলে মুহাম্মদ (সা.) ইমামবাড়ী রাজবাড়ী পক্ষ থেকে ইমাম হুসাইন (আ.) ও কারবালার শহীদদের চল্লিশা অনুষ্ঠিত হবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): শোকাবহ ২০ সফর চেহলুম/চল্লিশার শোকানুষ্ঠানে সকলকে আমন্ত্রনের সাথে সময়সূচী সম্পর্কে অবগত করা হচ্ছে। 

৬১ হিজরী ১০ মহররম মজলুম ইমাম হুসাইন (আ.) পরিবারবর্গ সহ ৭২জন কারবালাতে নির্মম ভাবে শহিদ হন। সেই শোকাবহ দিনকে স্মরণ করে শোক মজলিসের আয়োজন করা হয়েছে। আলে মুহাম্মদ (সা.) ইমামবাড়ী রাজবাড়ীতে আপনি/ আপনারা আমন্ত্রিত।

স্থান:
আলে মুহাম্মদ (সা.) ইমামবাড়ী।
ধুনচী পূর্বপাড়া ১নং ওয়ার্ড, রাজবাড়ী , বাংলাদেশ


তারিখ:
বার: মঙ্গলবার ২০সফর-১৪৪৮হি: ০৪ আগস্ট -২০২৬ইং


সময়:
 মাগরিব বাদ।


অনুষ্ঠান সূচী:
পবিত্র কুরআন তিলাওয়াত, নওহা , শোক মজলিস, মাতম, যিয়ারত এবং তোবারক বিতরণ ।
আপনি সপরিবারে ও বন্ধু বান্ধব সহ শোক মজলিসে আমন্ত্রিত।
শোক মজলিস অনুষ্ঠানটিতে যোগ দিয়ে রাসূলুল্লাহ (সা.) এবং তাঁর আহলে বাইত (আ.) গণের শোকের সাথে একাত্মতা প্রকাশ করুন।

আমন্ত্রণ ও আয়োজনে: মোঃ আলম মন্ডল,মোঃ আহেদ আলী মন্ডল এবং সার্বিক পরিচালনায় মুহাম্মদ খোরশেদ আলম।
 

Tags

Your Comment

You are replying to: .
captcha