৬ আগস্ট ২০২৬ - ১৮:২৪
মার্কিন অস্ত্র সংকটের খবর ফাঁসে ক্ষুব্ধ ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেদেশের গণমাধ্যমে তাঁদের অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের ঘাটতি সম্পর্কিত তথ্যফাঁসের ঘটনায় ক্ষুব্ধ হয়ে ঘোষণা করেছে, এই ধরনের “বিশ্বাসঘাতকতামূলক বক্তব্যের” জন্য দীর্ঘমেয়াদী কারাদণ্ড প্রদান করা হবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্যে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে গোলাবারুদ বিশেষ করে নির্দিষ্ট কিছু ধরনের সামরিক সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে।

ট্রাম্পের এই বক্তব্যটি মূলত আমেরিকার শীর্ষস্থানীয় কিছু গণমাধ্যমের সেইসব তথ্যফাঁসের প্রতিক্রিয়ায় এসেছে, যেখানে ইরানের সাথে যুদ্ধের কারণে মার্কিন সামরিক বহরে বিশেষ কিছু আক্রমণাত্মক ও প্রতিরোধকারী ক্ষেপণাস্ত্রের ঘাটতি বা সংকটের কথা উল্লেখ করে একে নিরাপত্তা সংকট হিসেবে তুলে ধরা হয়েছিল।

‘থাড’ (THAAD) এবং ‘প্যাট্রিয়ট’ (Patriot)-এর মতো আমেরিকার বহু ক্ষেপণাস্ত্র তৈরিতে ঠিক কতটা সময় প্রয়োজন—সে কথা উল্লেখ না করেই মার্কিন প্রেসিডেন্ট দাবি করে, বিপুল পরিমাণ গোলাবারুদ তৈরি করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তা আমেরিকায় পাঠানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও যোগ করে, প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক কারখানা এবং উৎপাদন সুবিধা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।

ট্রাম্প বাকস্বাধীনতার নীতি উপেক্ষা করে স্পষ্টভাবে ঘোষণা করে, ওয়াশিংটন বর্তমানে “বিশ্বাসঘাতকতামূলক বক্তব্য” প্রকাশকারী তথ্যফাঁসকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শুরু করেছে এবং আমরা তাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী কারাদণ্ড বাস্তবায়নের চেষ্টা করব।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ‘সিবিএস নিউজ’ দু'জন নির্ভরযোগ্য সূত্রের বরাতে রিপোর্ট করেছে, ইরানের সাথে যুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্র তাদের বৈশ্বিক দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের মজুদ, বিশেষ করে ‘এটিএসিএমএস’ (ATACMS) ক্ষেপণাস্ত্রের প্রায় পুরো মজুদই ব্যবহার করে ফেলেছে।

এর আগে সিএনএন-ও সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছিল, ইরানের সাথে যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন সামরিক বাহিনী তাদের 'থাড' প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় ৮০ শতাংশ এবং 'প্যাট্রিয়ট' ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক মজুদ ব্যবহার করে ফেলেছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha