আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): টানা ২৯৮তম দিনের মতো জায়নবাদী শাসকগোষ্ঠীর সেনাবাহিনী গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন অব্যাহত রেখেছে; গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ এই উপত্যকার বিভিন্ন এলাকায় বিমান ও কামান হামলা চালিয়ে তারা ২৩ জন ফিলিস্তিনিকে শহীদ এবং আরও বহু মানুষকে আহত করেছে।
গাজা শহরে শরিয়া আদালতের কাছে একটি গাড়িতে বিমান হামলায় চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আল-রিমাল এলাকার আল-থাওরা রাস্তায় আরেকটি হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।
মধ্য গাজা উপত্যকায় দেইর আল-বালাহ শহরের প্রবেশপথে একটি গাড়িতে আঘাতের ঘটনায় দুই ফিলিস্তিনি ভাই নিহত হয়েছেন। এদিকে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের আল-ইয়েমেন আল-সাঈদ হাসপাতালের কাছে এক হামলায় মোহাম্মদ হানি হোসেন নিহত হন; জায়নবাদী শাসকের হামলায় এর আগে তাঁর বাবা ও তিন ভাই নিহত হয়েছিলেন, আর এবার তিনিও তাঁদের পথ ধরে শহীদদের কাতারে শামিল হলেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, নতুন করে নথিভুক্ত প্রাণহানি মিলিয়ে ৭ অক্টোবর ২০২৩ থেকে গাজা উপত্যকায় যুদ্ধের ফলে মোট ৭৩,৩৫৬ জন শহীদ হয়েছেন এবং ১,৭৪,১৮৫ জন আহত হয়েছেন।
Your Comment