৮ আগস্ট ২০২৬ - ১৩:১৫
ট্রাম্পকে ইরানের স্পিকারের কড়া বার্তা

ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক দাবির প্রতিক্রিয়ায় তাদের ব্যর্থ ও পুরোনো কূটনীতির সমালোচনা করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের জাতীয় সংসদের স্পিকার বলেছেন, এসব বক্তব্য নতুন কিছু নয়; বরং এটি বারবার প্রদর্শনমূলক নাটক।

মোহাম্মদ বাকের কলিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক দাবির প্রতিক্রিয়ায় লিখেছেন, একটি বড় হামলা আসছে, অপেক্ষা করুন, তারা আলোচনা করতে চায়— এসব কথা একটি পুনরাবৃত্তিমূলক নাটকীয় কূটনীতি ছাড়া আর কিছুই নয়।

তিনি আরো বলেন, আলোচনার ক্ষেত্রে চাপ সৃষ্টির মাধ্যম হিসেবে হুমকির ব্যবহার, প্রতিশ্রুতি রক্ষা না করা এবং ভুয়া খবরের আশ্রয় নেওয়া একটি ব্যর্থ কৌশল।

কলিবাফ জোর দিয়ে বলেন, বাস্তবতাকে মেনে নিন এবং আপনাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করুন। আর কোনো নাটকের প্রয়োজন নেই।

Tags

Your Comment

You are replying to: .
captcha