১৭ জুলাই ২০১০ - ১৯:৩০

শিয়া আলেমগণকে সুন্নী আলেমগণের উপর প্রাধান্য দান করে সৌদি মুফতি আল উরাইফীর মন্তব্য করার কয়েকদিন পর, এক সৌদি দৈনিক, রিয়াদের জুমআর খতিব শিয়া মারজা সম্পর্কে তার মন্তব্য হতে সরে দাড়াননি বলে দাবী করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থার (ABNA) রিপোর্ট: সাবাক ডেইলি ই-নিউজ, শিয়া মারজা বিষয়ক আল উরাইফী কর্তৃক প্রকাশিত অডিও ফাইলটি শেইখ হাসান আল মালেকী নামক ব্যক্তির সাথে সম্পৃক্ত এবং উরাইফী তার পূর্বেকার মন্তব্য হতে পিছুপা হননি বলে দাবী করেছে। উল্লিখিত দৈনিকটি এমতাবস্থায় এ দাবী তুলেছে যখন, উরাইফীর মন্তব্য পরিবর্তন শীর্ষক সংবাদ বিভিন্ন বার্তা সংস্থার ওয়েব সাইটে প্রকাশিত হয়েছে এবং আল উরাইফী নিজেও বিষয়টি মিথ্যা বলে ঘোষণা দেননি। উক্ত অডিও ফাইলে আল উরাইফী বলেছিলেন যে, আয়াতুল্লাহ সিসতানী সর্বদা আল্লাহর নির্দেশ অনুসরণ করে পদক্ষেপ গ্রহণ করেন। আর এ কারণেই আমি তাকে অনেক সুন্নী ওলামার উপর প্রাধান্য দেই। তিনি উক্ত অডিও ফাইলে আরো বলেছিলেন যে, পার্থিব জগত হতে বিমূখতা, আল্লাহর যিকির, আল্লাহ, তাঁর রাসূল এবং আহলে বাইতের প্রতি ভালবাসার প্রকৃত রূপ শীয়া উলামাদের মাঝে প্রতীয়মান। এবং তারা এ ক্ষেত্রে রাসূলের আনিত হেদায়েত গ্রহণ এবং দুনিয়াবিমুখতার বিষয়ে মহানবী হযরত মুহাম্মাদ (স.) এর বাণীসমূহের অতি নিকটবর্তী। উল্লেখ্য যে, উরাইফী গতমাসে এক অবমাননাকর মন্তব্যের মাধ্যমে শিয়া বিশ্বের মহান মারজা হযরত আয়াতুল্লা আল উজমা সিসতানীকে বেধর্মী ও পাপাচারী হিসেবে আখ্যায়িত করেছিলেন। যার ফলে তিনি সুন্নী ও শিয়া উলামা সমাজের কঠোর নিন্দার সম্মুখীন হন।