আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ইসলামী বিরোধী বিজ্ঞাপনসমূহ যা উস্কানীমূলক হওয়ায় মিয়ামী শহরের বাস-ট্রাক মালিক সমিতির হস্তক্ষেপে তুলে ফেলা হয়েছিল, মে মাসের প্রথম সপ্তাহে পূনরায় স্থাপন করা হবে বলে জানা গেছে। এ সমিতির মূখপাত্র ক্লিংটন ফোরবেয বলেছে: মিয়ামী শহরের পাবলিক প্রসেকিউটরের সাথে এ সকল বিজ্ঞাপনের বিষয়ে আলোচনা ও পর্যালোচনার পর এ সিদ্ধান্তে পৌঁছেছি যে, কারো কারো জন্য এ বিজ্ঞাপনগুলো অবমাননাকর হওয়াটা এ বিজ্ঞাপনগুলো তুলে ফেলার পক্ষে যথাযথ যুক্তি নয়। উল্লেখ্য নিউ ইয়োর্কের ‘যুক্তরাষ্ট্রকে মুসলমান দেশে রূপান্তরিত করা বন্ধ কর’ শীর্ষক ইসলামী বিরোধী একটি দল এ বিজ্ঞাপনগুলো প্রকাশ করেছে। ৩রা মে হতে দুর পাল্লার বাসগুলোতে পূনরায় স্থাপন করা হবে এবং পূর্বের বিজ্ঞাপনগুলো ছাড়াও আরো ২০টি বিজ্ঞাপন বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
১৭ জুলাই ২০১০ - ১৯:৩০
News ID: 185456
মিয়ামি শহর হতে ছেড়ে যাওয়া দূর পাল্লার বাসসমূহে লাগানো ইসলামী বিরোধী বিজ্ঞাপনসমূহ যা গত সপ্তাহে তুলে ফেল হয়েছিল, বলা হচ্ছে যে, আগামী মে মাসের প্রথম সপ্তাহে পূনরায় সেগুলো স্থাপন করা হবে।