১৭ জুলাই ২০১০ - ১৯:৩০

রেডিও তেহরানের বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গুলিবর্ষনের ঘটনায় ৪জন নিহত এবং ৬ জন আহত হয়েছে। মার্কিন রাজধানীর দরিদ্র জনগোষ্ঠির একটি বসতি এলাকায় এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গুলিবর্ষনের ঘটনায় ৪জন নিহত এবং ৬ জন আহত হয়েছে। মার্কিন রাজধানীর দরিদ্র জনগোষ্ঠির একটি বসতি এলাকায় এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বন্দুকধারীরা চলন্ত মোটর গাড়ি থেকে নির্বিচারে গুলি বর্ষণ করেছে, গত পনর বছরে যুক্তরাষ্ট্রের রাজধানীতে এরকম মারাত্মক ঘটনা আর ঘটেনি। গুলিবর্ষণের সময় ওয়াশিংটনের রাস্তা রণাঙ্গণ সাদৃশ্য হয়ে উঠেছিলো এবং একজন প্রত্যক্ষদর্শী একে ভিয়েতনামের সাথে তুলনা করেছেন। পুলিশ বলেছে, হামলার জন্য একে-ফোরটি সেভেন রাইফেল ব্যবহার করা হয়েছে এবং পুলিশ হামলাকারীদেরকে গাড়ি নিয়ে ধাওয়া করলে এই রাইফেল রাস্তায় ছুড়ে ফেলে দেয়া হয়। গুলিবর্ষণের ঘটনার সাথে জড়িত থাকার জন্য পুলিশ তিনজনকে আটক করেছে তবে তাদের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ গঠন করা হয় নি। গাড়ি নিয়ে তাড়া করার সময় চার জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে একটি সংবাদ মাধ্যম জানিয়েছে