আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: আফ্রিকায় ইউনিয়নের কর্মকর্তারা হামলার শিকার এ মসজিদের নাম উল্লেখ না করে, নিহতের সংখ্যা ২০ জন বলে জানিয়েছেন।
এ রিপোর্টে আহতদের সঠিক সংখ্যাও উল্লেখ করা হয়নি।
এ প্রতিবেদনের ভিত্তিতে এখনও পর্যন্ত কোন দল অথবা ব্যক্তি এ ঘটনার দায়িত্ব স্বীকার করেনি। এ সপ্তাহে এটা নিয়ে মোগাদিশুর দু’টি মসজিদে বিস্ফোরণ ঘটলো। বুকারাহ বাজারের আবু হুরাইরা মসজিদে মঙ্গলবারের হামলার কয়েকদিন পরই আব্দুল্লাহ শাদীদীয়্যাহ মসজিদ হামলার শিকার হয় যাতে একজন নিহত হয়েছে।
বুকারাহ বাজারটি মোগাদিশু’র সবচেয়ে জনবহুল এলাকা এবং এর নিয়ন্ত্রন হিজবুল ইসলাম ও আশ শাবাব নামক দু’টি প্রধান বিদ্রোহী দলের হাতে রয়েছে বলে জানা গেছে।