দক্ষিণ আফগানিস্তানে আজ ন্যাটো বাহিনীর এক সৈন্য নিহত হয়েছে। তবে সৈন্যটি কোন দেশের এবং কোথায় নিহত হয়েছে সে ব্যাপারে ন্যাটোর পক্ষ থেকে কোনো তথ্য দেয়া হয় নি। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে মোতায়েন বেশির ভাগ সৈন্যই যুক্তরাষ্ট্র, বৃটেন, কানাডা এবং নেদারল্যান্ডের। চলতি মাসে এ নিয়ে আফগানিস্তানে ১৭৪ জন বিদেশী সৈন্য নিহত হয়েছে। গত বছর আফগানিস্তানে ন্যাটো বাহিনীর ৫২০ জন সৈন্য নিহত হয়েছিলো। তবে তালেবানরা তাদের ওয়েব সাইটে দাবি করেছে, দক্ষিণাঞ্চলীয় কান্দাহার এবং হেলমান্দ প্রদেশে আজ তাদের হামলায় বেশ কয়েকজন ন্যাটোর সৈন্য নিহত হয়েছে।
১৭ জুলাই ২০১০ - ১৯:৩০
News ID: 186485
রেডিও তেহরানের বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: দক্ষিণ আফগানিস্তানে আজ ন্যাটো বাহিনীর এক সৈন্য নিহত হয়েছে।