১৭ জুলাই ২০১০ - ১৯:৩০

েডিও তেহরানের বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ মন্ত্রীসভার জরুরী বৈঠক হয়েছে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ মন্ত্রীসভার জরুরী বৈঠক হয়েছে। সামরিক ঘাঁটিতে অনুষ্ঠিত এই বৈঠকে লাল শার্ট পরা আন্দোলনকারীদের বিক্ষোভ কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। থাই সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা প্রস্তুতি নেয়ার পর থাইল্যান্ডের সংকট নিরসনের জন্য একটি রাজনৈতিক দিক নির্দেশনা ঘোষণা করবেন। গত মাসের মাঝামাঝি সময় থেকে লাল শার্ট পরা আন্দোলনকারীরা ব্যাংককের একটি গুরুত্বপূর্ণ এলাকার দখল করে রেখেছে। তারা থাই সংসদ ভঙ্গে দেয়া এবং নতুন নির্বাচনের দাবি করছে।