১৭ জুলাই ২০১০ - ১৯:৩০

সৌদি আরবের দাম্মাম শহরের জুমার খতিব, মুসলিম বিশ্বের জন্য মূল হুমকি অবৈধ দখলদার ইসরাইলের ব্যাপারে নিরবতা অবলম্বনের সমালোচনা করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ হাসান নামর জুমআর নামাযের খোতবায়, ইরানের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার -যা বেশ কয়েকটি ইসলামী দেশের মাধ্যমে এ অঞ্চলে ইরানভীতি ছড়ানোর উদ্দেশ্যে চালানো হচ্ছে- এর কথা উল্লেখ করে বলেন: মুসলিম উম্মহকে তাদের প্রকৃত শত্রুকে চিনতে হবে যে মুসলমানদের পবিত্র ভূমিকে অবৈধভাবে দখল করে রেখেছে। তিনি দাম্মামের সীহাত অঞ্চলের ‘হামযা ইবনে আব্দুল মোত্তালিব’ মসজিদে খোতবা দানকালে, ইসরাইল সম্পর্কে মুসলমানদের দুঃখজনক উদাসীনতার কথা উল্লেখ করে বলেন: জায়নবাদীরা মুসলমানদেরকে ধোকা দিয়ে নিজের অপরাধকর্ম ঢাকার প্রয়াস চালাচ্ছে। অপপ্রচারের মাধ্যমে সত্যের বিপরীত তথ্য প্রচার করছে।