পাকিস্তানের তালেবানরা বলেছে, নিউ ইয়র্কে বোমা হামলা সম্পর্কে যে ভিডিও ফুটেজ প্রচারিত হয়েছে তার সাথে পাকিস্তানের তালেবানদের কোনো সম্পর্ক নেই। তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপির নামে প্রচারিত এই ভিডিও ফুটেজে বলা হয়েছে, পাকিস্তানের তালেবান নেতা বায়তুল্লাহ মেহসুদসহ চলতি মাসে ইরাকে দুই উগ্রবাদী নেতা নিহত হওয়ার প্রতিশোধ নেয়ার জন্য এই হামলা চালানো হয়েছিলো। টিটিপির মুখপাত্র আজ বলেছেন, তার জানা মতে পাকিস্তানের তালেবানদের কেউ এ ধরণের ভিডিও ফুটেজ প্রচার করে নি।
১৭ জুলাই ২০১০ - ১৯:৩০
News ID: 186642
রেডিও তেহরানের বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: পাকিস্তানের তালেবানরা বলেছে, নিউ ইয়র্কে বোমা হামলা সম্পর্কে যে ভিডিও ফুটেজ প্রচারিত হয়েছে তার সাথে পাকিস্তানের তালেবানদের কোনো সম্পর্ক নেই।