১৭ জুলাই ২০১০ - ১৯:৩০

রেডিও তেহরানের বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: নিউ ইয়র্কে নগরীর টাইমস স্কোয়ারে ব্যর্থ বোমা হামলার সাথে জড়িত থাকার জন্য একজন মধ্যবয়সী শ্বেতকায় ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে এবং পুলিশ তাকে গ্রেফতার করার জন্য ব্যাপক তৎপরতা চালিয়েছে।

নিউ ইয়র্কে নগরীর টাইমস স্কোয়ারে ব্যর্থ বোমা হামলার সাথে জড়িত থাকার জন্য একজন মধ্যবয়সী শ্বেতকায় ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে এবং পুলিশ তাকে গ্রেফতার করার জন্য ব্যাপক তৎপরতা চালিয়েছে। টাইমস স্কোয়ারে বসানো ৮২টি সিক্যুরিটি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ পরীক্ষা করে পুলিশ এই ব্যক্তিকে সন্দেহ করেছে। ফুটেজে দেখা গেছে, প্রায় ৪০ বছর বয়সী এই ব্যক্তি বিস্ফোরক পূর্ণ গাড়ির কাছ থেকে তড়িঘড়ি সরে যাচ্ছে এবং যাওয়ার সময় গাঢ় রঙ্গের শার্ট খুলে ফেলছে। ওই শার্টের নিচে লাল রঙ্গের শার্ট পরা ছিলো। এই হামলা প্রচেষ্টার সাথে আল কায়েদা বা তালেবানরা জড়িত নয় বলে এর আগে মার্কিন কর্তৃপক্ষ ঘোষণা করেছে।