আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মোহাম্মদ আল বুখাইতি বলেন, ইয়েমেনের জনগণ ও সরকার ইসলামের পবিত্র স্থান—মক্কা, মদিনা ও আল-কুদস—রক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। যে পক্ষ প্রথম কিবলা আল-কুদস মুক্ত করার জন্য লড়াই করছে, তারা দ্বিতীয় কিবলা মক্কার ওপর হামলা করবে—এটা কি যুক্তিসঙ্গত হতে পারে?
আল বুখাইতি অভিযোগ করেন, সৌদি আরব নিজেই ইসলামী ঐতিহ্যের নিদর্শন ধ্বংস করে সেগুলোর জায়গায় বিলাসবহুল হোটেল নির্মাণ এবং মক্কার পবিত্রতার সঙ্গে সাংঘর্ষিক বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই শহরের মর্যাদা ক্ষুণ্ন করেছে।
তিনি বলেন, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি শাসকগোষ্ঠীর ভয় ও অস্থিরতা থেকেই এসব অভিযোগের জন্ম হয়েছে। যুদ্ধের ময়দানে মোকাবিলা করতে না পেরে তারা প্রকাশ্য মিথ্যাচারের আশ্রয় নিয়েছে।
আল-বুখাইতি সৌদি আরবকে সতর্ক করে বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য পবিত্র মক্কা ও মদিনায় হামলা চালিয়ে এর দায় ইয়েমেনের ওপর চাপানোর চেষ্টা করা হলে, সৌদি আরবকে অতীতের অভিযানগুলোর তুলনায় আরও শক্তিশালী ও বেদনাদায়ক জবাবের মুখোমুখি হতে হবে। মারাত্মক শাস্তি দেওয়া হবে।
Your Comment