১৮ সেপ্টেম্বর ২০২৬ - ২০:১৯
মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি আগ্রাসন শুরুর পর ৫২তম মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): স্থানীয় সময় রাত ২টা ২৯ মিনিটে কেশম দ্বীপের আকাশে ইরানের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করেছে বলে জানিয়েছে আইআরজিসির জনসংযোগ দপ্তর।

আইআরজিসি বলেছে, তৃতীয় ‘আরোপিত যুদ্ধ’-এর সময় ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শত শত শত্রু ড্রোন ভূপাতিত করেছে। এসবের মধ্যে লুকাস, হার্মিস, এমকিউ-১ ও এমকিউ-৯ মডেলের ড্রোন রয়েছে বলে দাবি করেছে তারা।

এর আগে মঙ্গলবার হরমুজ প্রণালির আকাশে একটি মার্কিন এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল আইআরজিসি।

ইরানের দাবি অনুযায়ী, সর্বশেষ ঘটনাসহ দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত মার্কিন এমকিউ-১ ড্রোনের সংখ্যা এখন তিনটি।

তবে এসব সামরিক দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। 

Tags

Your Comment

You are replying to: .
captcha