আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: সোমাবার প্রত্যুষে ন্যাটো ও আফগান যৌথ বাহিনীর দক্ষিন ওয়াজিরিস্তানের সীমান্তবর্তী শহর আঙ্গুর আদায়ে হামলা চালালে এ শহরের বাজারের মসজিদ এবং বেশ কয়েকটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পাকতিকা প্রদেশ হতে পরিচালিত অভিযানে ন্যাটো বাহিনীর ছোড়া পাঁচটি তোপের গোলা এ শহরের মূল বাজারে এবং ৩টি গোলা এ শহরের জামে মসজিদ আঘাত হানে। উল্লেখ্য ন্যাটো বাহিনীর এ হামলা পাকিস্তান সীমান্তের ২০০ মিটার অবধি অতিক্রম করেছে। এ ঘটনার প্রতিক্রিয়ায় সাথে সাথে স্থানীয় পাকিস্তান কর্মকর্তারা এর প্রতিবাদ জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। #
১৭ জুলাই ২০১০ - ১৯:৩০
News ID: 186982
ন্যাটো ও আফগান বাহিনীর দক্ষিন ওয়াজিরিস্তানের সীমান্তবর্তী শহর আঙ্গুর আদার উপর চালানো হামলায় একটি মসজিদ ও বেশ কয়েকটি দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।