আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): কলিবাফ বলেন, যুক্তরাষ্ট্র গণমাধ্যমের সামনে ভিন্ন কথা বললেও সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন প্রস্তাব পাঠিয়েছে। তবে আলোচনাকে দীর্ঘায়িত করা কিংবা একপক্ষীয় দাবি চাপিয়ে দেওয়ার সময় শেষ হয়ে গেছে।
তিনি বলেন, ইরান তার স্পষ্ট ও দৃঢ় অবস্থানে অনড়। গত জুনে ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সাতটি শর্ত পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা হবে না।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বিদেশি কূটনীতিকদের জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংকট নিরসনে ইরান একটি প্রস্তাব দিয়েছে। ওয়াশিংটন ওই প্রস্তাব গ্রহণ করলে আগামী সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব।
আরাকচি বলেন, ইরান আশা করে যুক্তরাষ্ট্র কূটনীতির পথ বেছে নেবে। তবে ওয়াশিংটন ফের সামরিক আগ্রাসনের পথে গেলে নিজেদের রক্ষায় ইরান আগের যেকোনো সময়ের চেয়ে আরও কঠোর জবাব দিতে প্রস্তুত।
Your Comment