সুদানের গৃহযুদ্ধ কবলিত দারফুর এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে মিশরের দুই শান্তিরক্ষী নিহত হয়েছে। সুদানে মোতায়েন জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের যৌথ শান্তিরক্ষী মিশন ইউএনএমআইডি এ খবর জানিয়ে আরো বলেছে, দক্ষিণ দারফুরের আলফুরসান এলাকায় অতকির্ত চালানো ঐ হামলায় অপর ৩ মিশরীয় সৈন্য নিহত হয়েছে। এখনো কোন গোষ্ঠি জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলার দায়িত্ব স্বীকার করে নি। দারফুরে ২০০৮ সালে জাতিসংঘের বাহিনী মোতায়েনের পর এ পর্যন্ত অন্তত ২০ জন বিদেশী শান্তিরক্ষী নিহত হয়েছে। দারফুর এলাকার গৃহযুদ্ধের ফলে প্রায় ৩০ লাখ মানুষ তাদের সহায় সম্বল হারিয়ে শরণার্থী শিবিরগুলোতে দিনাতিপাত করছে। #
১৭ জুলাই ২০১০ - ১৯:৩০
News ID: 187500
রেডিও তেহরানের বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: সুদানের গৃহযুদ্ধ কবলিত দারফুর এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে মিশরের দুই শান্তিরক্ষী নিহত হয়েছে।