আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: সন্ত্রাসীরা ইরাকের বাগদাদ, ফালুজা, হেল্লাহ, আস সুওয়াইরা, বসরা, বালাদ ও মোসুল শহরে সন্ত্রাসীদের পরিচালিত গাড়ীবোমা হামলায় কমপক্ষে ১৩০ জন নিহত ও ৪২০ জন আহত হয়েছে। এ হামলাগুলোর মধ্যে সবচেয়ে তীব্রতর বিস্ফোরণটি ঘটেছে বাগদাদ হতে দক্ষিনে অবস্থিত হেল্লাহ ও আস সুওয়াইরা অঞ্চলে। বাবুল প্রদেশের হেল্লাহ শহরের আল ইয়াফ কারখানার সামনে রাখা তিনটি বিস্ফোরক ভর্তি গাড়ীতে বিস্ফোরণ ঘটলে ২৩ জন নিহত এবং অপর ১৩০ জন আহত হয়। বাগদাদ হতে ১৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আস সোওয়াইরা শহর ৯ই মে দুপুরের দিকে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীদের হামলার শিকার হয়, তাদের ২টি বোমা বিস্ফোরণে ৮ ব্যক্তি নিহত এবং অপর ৭২ জন আহত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। বিগত ৩ সপ্তাহ পূর্বে বাগদাদ একটি রক্তাক্ত দিনে বিভিন্ন সহিংস হামলায় ১৮০ জন হতাহত হয়। ইরাকে এ সকল বিস্ফোরণ তখনই ঘটছে যখন এদেশের সংসদ নির্বাচনের পর ২ মাস অতিক্রান্ত হওয়ার পরও সরকার গঠনের ক্ষেত্রে কোন বিশেষ ফলাফলে পৌছাতে পারে নি। অপরদিকে ফেহরিস্ত আল ইরাকিয়াহ এক সংবাদ সম্মেলনে হুমকি দিয়ে বলেছে, প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করতে আমরা আপ্রাণ চেষ্টা চালাব। এ পদ হাসিল করতে তারা যে কোন উপকরণ ও উপায় অবলম্বন করতে কুণ্ঠাবোধ করবে না বলে জানা গেছে। উল্লেখ্য যে, নূরী মালেকীর নেতৃত্বে ইরাকের স্টেট পার্টে এবং সাইয়্যেদ আম্মার হাকিমের নেতৃত্বে জাতীয় পার্টি গত সপ্তাহে পার্লামেন্টের সংখ্যা গরিষ্ঠ দল গঠনের উদ্দেশ্যে মতৈক্যে পৌছেছেন।
১৭ জুলাই ২০১০ - ১৯:৩০
News ID: 187959
ইরাকের বাগদাদসহ অন্যান্য শহরের বিভিন্ন স্থানে গাড়ীবোমা বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৫৫০ জন নিহত ও আহত হয়েছে।