ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস অভিযোগ করেছে, মিশরের কারাগারে আটক ফিলিস্তিনী বন্দীদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হচ্ছে। হামাসের মুখপাত্র সামি আবু যুহরি গাজায় বলেছেন, ফিলিস্তিনী বন্দীদের নির্যাতনের জন্য ইলেকট্রিক শক, পা ওপরের দিকে বেঁধে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রেখে মারধর করার মতো জঘন্য পন্থা অবলম্বন করা হচ্ছে। তিনি বলেন, মিশরের কারাগারের পরিস্থিতি এককথায় লোমহর্ষক। হামাসের মুখপাত্র জানিয়েছেন, তার সংগঠনের ১১ সদস্যসহ ফিলিস্তিনের অন্যান্য সংগ্রামী সংগঠনের মোট ৩০ জন মিশরের কারাগারে বন্দী রয়েছে। গাজা উপত্যকার সাথে একমাত্র মুসলিম দেশ মিশরের সীমান্ত রয়েছে। কিন্তু হোসনি মোবারকের নেতৃত্বাধীন মিশরের সেক্যুলার সরকার গাজা সীমান্ত বন্ধ করে দিয়েই ক্ষান্ত হয় নি, সেই সাথে গাজায় যাতে সুরঙ্গপথে ফিলিস্তিনী মুসলমানদের জন্য খাদ্যসহ জরুরী সামগ্রী যেতে না পারে সেজন্য গাজার রাফাহ সীমান্তে ৩০ মিটার গভীর কংক্রিটের দেয়াল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।#
১৭ জুলাই ২০১০ - ১৯:৩০
News ID: 188021
রেডিও তেহরানের বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থার রিপোর্ট: ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস অভিযোগ করেছে, মিশরের কারাগারে আটক ফিলিস্তিনী বন্দীদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হচ্ছে।