ভারতের বিভিন্ন স্থানে গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে কমপক্ষে ১৫০ ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশটির কোন কোন স্থানে তাপমাত্রা ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলে এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৫ ডিগ্রি বেশী রয়েছে। ঘন ঘন লোডশেডিং এবং পানির স্বল্পতা জনগণের দুর্ভোগকে কয়েক গুণ বৃদ্ধি করেছে। গত মঙ্গলবার থেকে রাজধানী নয়াদিল্লীর গড় তাপমাত্রা ছিলো ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যের ওয়ারধা শহরে গতকাল সর্বোচ্চ ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রিকশা চালক, দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা প্রচণ্ড খরতাপের মধ্যেও কাজে যেতে বাধ্য হচ্ছে এবং গরমে প্রাণ হারানো ব্যক্তিদের অধিকাংশই এই শ্রেনীর মানুষ।#
১৭ জুলাই ২০১০ - ১৯:৩০
News ID: 188302
রেডিও তেহরানের বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ভারতের বিভিন্ন স্থানে গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে কমপক্ষে ১৫০ ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশটির কোন কোন স্থানে তাপমাত্রা ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।