আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক অধিদপ্তরের প্রধান জনাব ‘মাহদী মোস্তাফাভী’ এক অনুষ্ঠানে ইসলামী শিক্ষামূলক গ্রন্থও ফার্সি ভাষায় রচিত গৌরবোজ্জল সাহিত্যকর্মসমূহের অনুবাদের প্রতি গুরুত্বারোপ করে বলেন: এ কর্মসূচীর প্রথম পদক্ষেপ হিসেবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংবিধান ৩০টি ভাষায় অনুবাদ করা হবে। রাষ্ট্রপতির উপদেষ্টা আরো বলেন: পরবর্তী পদক্ষেপে বিভিন্ন ভাষায় ইরানের সংবিধান অনুবাদ ছাড়াও সংবিধানের উপর লেখা ব্যাখ্যাসমূহও অনুবাদ করা হবে। জনাব মাহদী ওয়ায়েজী এ অনুষ্ঠানে বলেন: ইসলামী প্রজাতন্ত্র ইরান, বর্তমান বিশ্বে একটি আদর্শ দেশ হিসেবে পরিচিত। যদি ইসলামকে ইরানের সংবিধান হতে সরিয়ে ফেলা হয়, তবে তাতে আর কিছুই অবশিষ্ট থাকবে না। আমাদের সংবিধান হচ্ছে শরীয়ত মোতাবেক ও ইসলাম কেন্দ্রিক। ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক অধিদপ্তর সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রকাশনী ‘আল হুদা’র পরিচালক জনাব ‘আলী মাদাদী’ বলেন: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংবিধান বিভিন্ন দেশের বিষয়টি দৃষ্টিতে রেখে বিভিন্ন ভাষায় অনুবাদ করা হচ্ছে। তিনি আরো বলেন: আগামী ৩ মাস নাগাদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংবিধান আরো ১০টি ভাষায় অনুবাদের কাজ সম্পন্ন হবে। তেহরানের ২৩তম আন্তর্জাতিক গ্রন্থমেলা আগামী শনিবার (১৫ই মে) নাগাদ চলবে এবং ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক অধিদপ্তর এ মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।# ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক অধিদপ্তরের সংবাদ বিভাগ / সাইয়্যেদ জাওয়াদ তাবাতাবায়ী।
১৭ জুলাই ২০১০ - ১৯:৩০
News ID: 188357
ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক অধিদপ্তরের প্রধান জানিয়েছেন: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংবিধান ৫২টি ভাষায় অনুবাদ করা হবে।