আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সিএনএনের উপস্থাপক ক্রিস্টিয়ান আমানপোরকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নতুন করে যুদ্ধ শুরু করার সম্ভাবনা নিয়ে কথা বলে জন কেরি।
জন কেরি বলে, “দুর্ভাগ্যজনকভাবে পরিস্থিতি এতটাই অনিশ্চিত যে, সব কিছুই ঘটতে পারে।”
কেরি আরও বলে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর নতুন করে সামরিক হামলা শুরু করা হলে তা হবে বড় ভুল। এতে ইরানের ওপর কোনো প্রভাব পড়বে না কিংবা দেশটিকে আরও আন্তরিকভাবে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা যাবে না, বরং এর বিপরীত ফল হবে- ইরান আলোচনার পথ থেকে আরও দূরে সরে যাবে।
পরমাণু সমঝোতা (জেসিপিওএ) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলে, ট্রাম্প যদি সত্যিই পরিবর্তন আনতে এবং আরও ভালো একটি চুক্তি করতে চাইতেন, তাহলে সে আলোচনার টেবিলে কোনো প্রস্তাব রাখেননি কেন?
ইরানের প্রতিক্রিয়া জানার কিংবা নতুন করে আলোচনা শুরু করার জন্য সে কেন বাস্তব কোনো প্রস্তাব দেয়নি?
জন কেরি বলে, গত কয়েক মাসে ট্রাম্প একের পর এক ভুল ধারণার ভিত্তিতে দ্রুত যুদ্ধে জড়িয়ে পড়েছে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে এবং বিশ্ব আরও বিপজ্জনক হয়ে উঠেছে।
আরও বলে, ট্রাম্প নিজেকেই আলোচনার ক্ষেত্রে অত্যন্ত প্রতিকূল অবস্থানে নিয়ে গেছে। তবে কেরি এখনো বিশ্বাস করে, যুক্তরাষ্ট্র চাইলে আগের সম্পাদিত পরমাণু চুক্তির খুব কাছাকাছি কোনো সমঝোতায় আবারও পৌঁছাতে পারে।
Your Comment