আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (GCC) সদস্য দেশগুলোর সঙ্গে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কোনো ধরনের শত্রুতা নেই।
একই সঙ্গে তিনি কাতার ও ওমানের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেছেন এবং জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে ইরানের সংলাপ অব্যাহত থাকবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আলজাজিরা টেলিভিশনকে দেওয়া নিজের সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে আরাকচি এসব কথা বলেন।
তিনি লেখেন, আলজাজিরার সঙ্গে সাক্ষাৎকারে আমি জোর দিয়ে বলেছি, উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর সঙ্গে ইরানের কোনো শত্রুতা নেই। আমরা কাতার ও ওমানের ইতিবাচক ভূমিকার প্রশংসা করি এবং সৌদি আরবের সঙ্গে আমাদের সংলাপ অব্যাহত রাখব।
আরাকচি আরও বলেন, ইরানের লক্ষ্য হলো একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা ওই অঞ্চলের দেশগুলো নিজেরাই গড়ে তুলবে এবং যেখানে বিদেশি সামরিক উপস্থিতি থাকবে না।
Your Comment