৭ নভেম্বর ২০২৬ - ২০:২০
ক্রেমলিনে পুতিন ও জেনারেল রেযায়ির সাক্ষাৎ

রুশ প্রেসিডেন্ট পুতিন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছে, রুশ রাষ্ট্রপতি পুতিন ক্রেমলিনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং দ্বিপাক্ষিক বিষয় ও আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছেন।

তেহরান ও মস্কোর মধ্যে উচ্চ-পর্যায়ের আলোচনার পরিপ্রেক্ষিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। ইরান ও রাশিয়া অক্টোবর ২০২৫ থেকে তাদের ২০ বছর মেয়াদী ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি বাস্তবায়ন শুরু করেছে; এই চুক্তির লক্ষ্য হলো দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা প্রসারিত করা।
 ২ নভেম্বরের এক ফোনালাপে মোহসেন রেযায়ি ও পুতিন আঞ্চলিক ঘটনাবলি, বিশেষ করে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং তেহরান ও মস্কোর মধ্যে কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দেন।

Tags

Your Comment

You are replying to: .
captcha