রেডিও তেহরানের বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসি তেহরান ঘোষণাকে সমর্থন করেছে। গত সোমবার তুরস্ক ও ব্রাজিলের সাথে ইরান পরমাণু জ্বালানী বিনিময়ের যে চুক্তি করেছে তা তেহরান ঘোষণা হিসেবে পরিচিত। তাজিকস্তানের রাজধানী দুশাম্বেতে অনুষ্ঠিত ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে দেয়া এক বিবৃতিতে তেহরান ঘোষণাকে সমর্থন করা হয়েছে। দুই দিনের বৈঠক শেষে ওআইসির মহাসচিব একমালউদ্দিন এহসানওগলো এক সংবাদ সম্মেলনে আরো বলছেন, ওআইসি সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকে তেহরান ঘোষণার প্রতি সমর্থন জানানোর আহবান জানাচ্ছে। তিনি আশা করেন, এই ঘোষণা ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে আরো চুক্তির জন্য অনকুল পরিস্থিতি তৈরি করবে এবং অনাকাংখিত পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত রাখবে।#