আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন ‘কপ-৩১’ শুরুর প্রাক্কালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান এ কথা বলেন।
তিনি আরও বলেছেন, ‘তারাই যুদ্ধ শুরু করেছে এবং দাবি করেছে, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই তাদের লক্ষ্য। এরপর তারা প্রথমবারের মতো লামার্দে পিআরএসএম ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।’
তিনি আরও বলেন, ‘এখন তারা হুমকি দিয়ে কূটনীতি করতে “সব বোমার জননী” ব্যবহারের কথা বলছে। তাদের এই আচরণে কোনো নতুন নয়, তবে এটি অত্যন্ত লজ্জাজনক। প্রশ্ন হলো, বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য প্রকৃত হুমকি কারা সৃষ্টি করছে?
Your Comment