১৭ জুলাই ২০১০ - ১৯:৩০

রেডিও তেহরানের বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: আফগানিস্তানে হাতে তৈরি বোমার আঘাতে একজন বিদেশী সেনা নিহত হয়েছে বলে দেশটিতে মোতায়েন ন্যাটো বাহিনী জানিয়েছে।

আফগানিস্তানে হাতে তৈরি বোমার আঘাতে একজন বিদেশী সেনা নিহত হয়েছে বলে দেশটিতে মোতায়েন ন্যাটো বাহিনী জানিয়েছে। কাবুলে প্রকাশিত এক বিবৃতিতে ন্যাটো জানিয়েছে, দক্ষিণ আফগানিস্তানে গতকাল ঐ ঘটনা ঘটেছে। তবে প্রথা অনুযায়ী নিহত সেনার পরিচয় বা ঘটনাস্থলের নাম উল্লেখ করা হয় নি। এদিকে দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের একটি পুলিশ ফাঁড়িতে সাত জন বন্দুকধারীর হামলায় অন্তত এক জন পুলিশ নিহত ও অপর একজন আহত হয়েছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানিয়েছে, সংঘর্ষের সময় পুলিশের গুলিতে ৩ জন হামলাকারী এবং গাড়ি বোমা বিস্ফোরণে আরো এক বন্দুকধারী নিহত হয়েছে। বাকি ৩ জন পালিয়ে যেতে সক্ষম হয়। তালেবান ঐ হামলার দায়িত্ব স্বীকার করে দাবি করেছে, তাদের হামলায় ২০ জন পুলশ নিহত হয়েছে।#