ইরাকের মুসেল শহরের কাছে একজন মার্কিন সৈন্য নিহত হয়েছে। আজ মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল এই সৈন্য নিহত হয়েছে। তবে এ ব্যাপারে বিবৃতিতে বিস্তারিত আর কোনো কিছু জানানো হয় নি। ২০০৩ সালের মার্চ মাসে আগ্রাসন চালানোর পর থেকে ইরাকে এ নিয়ে ৪ হাজার ৩৯৮ জন মার্কিন সৈন্য নিহত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের সরকারী হিসেবে বলা হয়েছে। তবে ইরাকে প্রকৃতপক্ষে এর চেয়ে আরো কয়েকগুন বেশি মার্কিন সৈন্য নিহত হয়েছে বলে সমর বিশেষজ্ঞরা মনে করেন।#
১৭ আগস্ট ২০১০ - ১৯:৩০
News ID: 189285
রেডিও তেহরানের বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ইরাকের মুসেল শহরের কাছে একজন মার্কিন সৈন্য নিহত হয়েছে। আজ মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল এই সৈন্য নিহত হয়েছে।