আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের প্রধান আলেক্সি লিখাচেভ বলেন, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ প্রকল্প অব্যাহত থাকবে। একই সঙ্গে তেহরান ও মস্কোর পারমাণবিক সহযোগিতাও বিদেশি চাপের মুখে টিকে থাকবে।
তিনি আরও বলেন, “সামরিক হামলার সময় বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প কঠিন পরীক্ষার মুখে পড়েছিল। এই পরিস্থিতি প্রমাণ করেছে, রাশিয়া ও ইরানের বন্ধুত্ব যেকোনো ধরনের বিদেশি চাপ মোকাবিলা করে টিকে থাকতে সক্ষম।
Your Comment