১৭ আগস্ট ২০১০ - ১৯:৩০

উগ্র ওয়াহাবীরা শিয়া বিরোধী হামলার ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ২০শে মে করাচী শহরের ‘আবুল হাসান ইসফাহানী’ সড়কে দুই জন শিয়া যুবককে হত্যা করেছে।

<!-- /* Font Definitions */ @font-face {font-family:Vrinda; panose-1:1 1 6 0 1 1 1 1 1 1; mso-font-charset:0; mso-generic-font-family:auto; mso-font-pitch:variable; mso-font-signature:65539 0 0 0 1 0;} @font-face {font-family:Calibri; mso-font-charset:0; mso-generic-font-family:swiss; mso-font-pitch:variable; mso-font-signature:-1610611985 1073750139 0 0 159 0;} /* Style Definitions */ p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-parent:""; margin-top:0cm; margin-right:0cm; margin-bottom:10.0pt; margin-left:0cm; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:Calibri; mso-fareast-font-family:Calibri; mso-bidi-font-family:Arial;} @page Section1 {size:612.0pt 792.0pt; margin:72.0pt 90.0pt 72.0pt 90.0pt; mso-header-margin:36.0pt; mso-footer-margin:36.0pt; mso-paper-source:0;} div.Section1 {page:Section1;} -->

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ওয়াহাবী সন্ত্রাসীরা ২০শে মে করাচীর ‘শহীদ আবুল হাসান ইসফাহানী’ সড়কে দু’জন শিয়া যুবকের উপর হামলা চালায়। এতে নাসের (২৬) ও রাশিদ (২৭) নাম দুই যুবক শাহাদত বরণ করে।

পুলিশের বর্ণনামতে এ দুই শিয়া যুবক আব্বাস শহর হতে নিজেদের শহর ‘বোখারগাতে’ ফেরার সময় ভোর সাড়ে তিনটার দিকে তাদের উপর এ সন্ত্রাসী হামলা চালানো হয়।

বোখারগাত অঞ্চলের বাসিন্দাদের বর্ণনানুযায়ী, বেশ কিছুদিন যাবত এ অঞ্চলটি সেপাহে সাহাবা ও লস্করে জাঙ্গাভী’রের মত বিভিন্ন ওয়াহাবী সংগঠনের গোপন আস্তানায় পরিণত হয়েছে।

উল্লেখ্য যে, নাসের হুসাইন ছিলেন ‘ওয়ালি আসর’ ইমামবাড়ীর খাদেম। ইতিপূর্বে তাকে তার কর্মকাণ্ড বন্ধের জন্য বেশ কয়েকবার হুমকি দেয়া হয়েছিল।#