১৭ আগস্ট ২০১০ - ১৯:৩০

জায়নবাদী ইসরাইলের এক জেনারেল, ২০০০ সালে দক্ষিন লেবানন হতে পশ্চাদপসারণের কথা উল্লেখ করে বলেছেন: আমরা ঐ সময় পশ্চাদপসরণ করিনি বরং মৃত্যু হতে পালিয়ে ছিলাম।

<!-- /* Font Definitions */ @font-face {font-family:Vrinda; panose-1:1 1 6 0 1 1 1 1 1 1; mso-font-charset:0; mso-generic-font-family:auto; mso-font-pitch:variable; mso-font-signature:65539 0 0 0 1 0;} @font-face {font-family:Calibri; mso-font-alt:"Century Gothic"; mso-font-charset:0; mso-generic-font-family:swiss; mso-font-pitch:variable; mso-font-signature:-1610611985 1073750139 0 0 159 0;} /* Style Definitions */ p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-parent:""; margin-top:0cm; margin-right:0cm; margin-bottom:10.0pt; margin-left:0cm; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:Calibri; mso-fareast-font-family:Calibri; mso-bidi-font-family:Arial;} @page Section1 {size:612.0pt 792.0pt; margin:72.0pt 90.0pt 72.0pt 90.0pt; mso-header-margin:36.0pt; mso-footer-margin:36.0pt; mso-paper-source:0;} div.Section1 {page:Section1;} -->

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ইসরাইলের পশ্চিম অঞ্চলের সামরিক বাহিনী প্রধান ‘নোআম বিন তাসফী’, দক্ষিন লেবানন হতে পশ্চাদপসরণের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করে বলেছেন: এটা কোন স্বাভাবিক পশ্চাদপসরণ ছিল না বরং আমরা দক্ষিন লেবানন হতে পালিয়ে ছিলাম।

তিনি ২০০০ সালে ইসরাইলের অধিকাংশ সেনা প্রধানরা পিছু পা হওয়ার পক্ষে সমর্থন দেয়ার কথা উল্লেখ করে বলেন: সকলেই ঐ বছর এ বিষয়ের প্রতি সমর্থন জানিয়েছিল যে, যুদ্ধ অব্যাহত রাখার জন্য যথেষ্ঠ শক্তি না থাকায় দক্ষিন লেবাননে অবস্থান অব্যাহত রাখা আমাদের জন্য কোন সুফল বয়ে আনবে না।

তিনি বলেন: অবশ্য সেনা প্রধানরা তখন প্রচার মাধ্যম ও সাধারণ মানুষের মাঝে যেন বিষয়টি ফাঁস না হয় সে বিষয়ের প্রতি খেয়াল রাখার জন্য গুরুত্বারোপ করেছিলেন। কেননা বিষয়টি ফাঁশ হলে লক্ষনীয় নেতিবাচক প্রভাব ফেলতো।

ইসরাইলী এ সেনা কর্মকর্তা, হিজবুল্লাহ বাহিনীর মোকাবেলায় ইসরাইলি সৈন্যদের অক্ষমতার কথা উল্লেখ করে বলেন: ঐ বছর হিজবুল্লাহ সীমান্তবর্তী উপত্যাকা হতে ইসরাইলের উত্তর অঞ্চলে যে সব কাতিউশা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হত, তা আমাদের জন্য সত্যিই মাথা ব্যাথার কারণ হয়ে দাড়ায়।

তিনি বলেন: লেবানন সীমান্ত হতে পশ্চাদপসরণের বিষয়ে কোন পূর্ব পরিকল্পনা ছিল না। এমনকি আমরা অনেক অস্ত্র ও যুদ্ধের সরঞ্জাম দক্ষিন লেবাননে ফেলে পালিয়ে আসি।#