আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): কিউবার স্বাস্থ্যমন্ত্রী হোসে অ্যাঞ্জেল পোর্টাল হাভানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়েসুসের সঙ্গে বৈঠকে দেশটির স্বাস্থ্য ও চিকিৎসা খাতের ওপর মার্কিন অবরোধের গুরুতর পরিণতির নিন্দা জানায়।
কিউবার জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের সদর দপ্তরে অনুষ্ঠিত ওই বৈঠকে পোর্টাল দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও বিধিনিষেধের মানবিক বিপর্যয়ের কথা তুলে ধরে সতর্ক করে বলে, ‘সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, যেসব মানুষের জীবন বাঁচানো সম্ভব, আমরা তাদের হারাচ্ছি।’
কিউবার স্বাস্থ্যব্যবস্থার বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি দেশটির ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক অবরোধের প্রভাব বিস্তারিতভাবে তুলে ধরেন। তাঁর অভিযোগ, হোয়াইট হাউসে বর্তমান প্রশাসন এই অবরোধ আরও কঠোর করেছে।
পোর্টাল জানায়, চিকিৎসা উপকরণ ও সুযোগ-সুবিধার অভাবে ১ লাখেরও বেশি রোগী অস্ত্রোপচারের অপেক্ষায় রয়েছে। তাঁদের মধ্যে প্রায় ১২ হাজারই শিশু।
আরও জানায়, কিউবায় ক্যানসারে আক্রান্ত শিশুদের বেঁচে থাকার হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যুক্তরাষ্ট্রের অবরোধ এবং এর সর্বশেষ পর্যায়ে জ্বালানি অবরোধের কারণে এই হার ৮৫ শতাংশ থেকে কমে ৬৫ শতাংশে নেমে এসেছে।
কিউবার স্বাস্থ্যমন্ত্রী আরও বলে, ওয়াশিংটনের বৈরী পদক্ষেপের কারণে মা ও শিশুর স্বাস্থ্যসেবা কর্মসূচি, শিশুদের টিকাদান এবং দেশের জনগণের জন্য অত্যাবশ্যকীয় ওষুধ সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আরো বলে, বর্তমানে কিউবার জনগণের মোট ওষুধের চাহিদার মাত্র ৩০ শতাংশ পূরণ করা সম্ভব হচ্ছে।
এসব পরিসংখ্যান এবং অবরোধের অন্যান্য মানবিক পরিণতির কথা উল্লেখ করে পোর্টাল জোর দিয়ে বলেন, এই প্রমাণগুলোই যুক্তরাষ্ট্রের অবরোধকে ‘গণহত্যামূলক’ পদক্ষেপ হিসেবে বর্ণনা করার যৌক্তিকতা তুলে ধরে।
Your Comment