১৭ আগস্ট ২০১০ - ১৯:৩০

পাকিস্তানের সন্ত্রাসী দল ‘সিপাহে সাহাবা’র হামলায় এক শিয়া যুবক শহীদ এবং অপর ২ জন আহত হয়েছে।

<!-- /* Font Definitions */ @font-face {font-family:Vrinda; panose-1:1 1 6 0 1 1 1 1 1 1; mso-font-charset:0; mso-generic-font-family:auto; mso-font-pitch:variable; mso-font-signature:65539 0 0 0 1 0;} /* Style Definitions */ p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-parent:""; margin:0cm; margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:12.0pt; font-family:"Times New Roman"; mso-fareast-font-family:"Times New Roman";} @page Section1 {size:612.0pt 792.0pt; margin:72.0pt 90.0pt 72.0pt 90.0pt; mso-header-margin:36.0pt; mso-footer-margin:36.0pt; mso-paper-source:0;} div.Section1 {page:Section1;} -->

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: উগ্র সন্ত্রাসী গোষ্ঠী সিপাহে সাহাবার -যারা সম্প্রতি মানুষকে ধোকা দেয়ার জন্য ‘আহলে সুন্নাত ওয়াল জামায়াত’ নামে নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করছে- হামলায় ‘শাহযাদ হুসাইন’ নামক পাকিস্তানী এক শিয়া যুবক শহীদ হয়েছে। এ সন্ত্রাসী হামলায় অপর ২ জন আহত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

‘নাগান চৌরাঙ্গী’ শহরে অনুষ্ঠিত বিক্ষোভে অংশগ্রহণ শেষে ফেরার পথে ‘আওরাঙ্গি’ শহরের ‘মুহাম্মাদীয়াহ’ ইমাম বাড়ীর নিকটবর্তী স্থানে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য যে, আওরাঙ্গী শহরের প্রায় ৮০ লাখ লোক বাস করে যাদের অধিকাংশই হচ্ছে দিনমজুর।#