ইসলাম বিদ্বেষী লেখিকা তসলিমা নাসরিন তার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর লক্ষ্যে রাজধানী নয়াদিল্লীতে ফিরে এসেছেন। তিনি লন্ডন থেকে গতকাল শেষ বেলায় নয়াদিল্লীতে পৌঁছানোর পর তাকে তাড়াহুড়া করে বিমান বন্দর থেকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগামি ১৬ ই আগস্টের মধ্যে তার ভিসার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। ভারত সরকার আগে বেশ কয়েক দফা তার ভিসার মেয়াদ বাড়ালেও চলতি ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তা আর বাড়ানো যাবে না বলে এর আগে তসলিমাকে জানিয়ে দেয়া হয়েছিলো। ইসলাম বিরোধী বক্তব্য দেয়ার কারণে মুসলমানদের তীব্র বিক্ষোভের মুখে তসলিমাকে ২০০৭ সালে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে বের করে দেয়া হয়েছিলো। তিনি ২০০৮ সালের ১৮ই আগস্ট শেষবার ভারত ত্যাগ করেছিলেন। তার আগে চার মাস তাকে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিলো। সে সময় তসলিমার সাথে কাউকেই দেখা করতে বা কথা বলতে দেয়া হয়নি। তসলিমা দাবি করেছেন, ভারত সরকার এ সময়ে তাকে মৃত্যু প্রকোষ্ঠে আটকে রেখেছিলো।ইসলাম বিরোধী বক্তব্য দেয়ার কারণে জনগণের তীব্র ক্ষোভের মুখে ১৯৯৪ সালে ঢাকা ত্যাগ করেছিলেন। বর্তমানে তিনি সুইডেনের পাসপোর্ট বহন করছেন। তসলিমা অবশ্য ভারতে স্থায়ীভাবে থাকার অনুমতি চেয়েছিলেন তবে ভারত সরকার এখনো সে বিষয় কোনো সিদ্ধান্ত জানায় নি।#
১৭ আগস্ট ২০১০ - ১৯:৩০
News ID: 190437
রেডিও তেহরানের বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ইসলাম বিদ্বেষী লেখিকা তসলিমা নাসরিন তার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর লক্ষ্যে রাজধানী নয়াদিল্লীতে ফিরে এসেছেন।