১৭ আগস্ট ২০১০ - ১৯:৩০

পাকিস্তানে শিয়াদেরকে হত্যার বিষয়টি পাকিস্তানকে দ্বিতীয় গাজায় রূপান্তরিত করেছে। কিন্তু দুঃখজনকভাবে আন্তর্জাতিক ও ইসলামী দেশসমূহের প্রচার মাধ্যমগুলোতে পাকিস্তানে গুরুত্বপূর্ণ এ বিষয়টি মোটেও গুরুত্ব পাচ্ছে না।

<!-- /* Font Definitions */ @font-face {font-family:Vrinda; panose-1:1 1 6 0 1 1 1 1 1 1; mso-font-charset:0; mso-generic-font-family:auto; mso-font-pitch:variable; mso-font-signature:65539 0 0 0 1 0;} /* Style Definitions */ p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-parent:""; margin:0cm; margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:12.0pt; font-family:"Times New Roman"; mso-fareast-font-family:"Times New Roman";} @page Section1 {size:612.0pt 792.0pt; margin:72.0pt 90.0pt 72.0pt 90.0pt; mso-header-margin:36.0pt; mso-footer-margin:36.0pt; mso-paper-source:0;} div.Section1 {page:Section1;} --> আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: পাকিস্তানের এক শিয়া, করাচীর নাযেম আবাদ গোয়েন্দা সংস্থার কার্যালয়ের নিকটে ও রাজাভিয়াহ পুলিশ ফাঁড়ির সীমার মধ্যে সন্ত্রাসী দল সিপাহে সাহাবার হামলায় শহীদ হয়েছেন।

আসেফ রেজা রাজাভি (৪২) বাড়িতে ফেরার পথে স্বশস্ত্র মোটর আরোহিদের হামলায় গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে শহীদ আব্বাসি হাসপাতালে স্থানান্তরের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ সন্ত্রাসী হামলার পর ‘রাজভিয়াহ’ ও ‘শাহরে আব্বাস’সহ করাচীর বেশ কয়েকটি অঞ্চলে ব্যাপক ভীতির সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য যে, পাকিস্তানে একের পর এক শিয়া হত্যার ঘটনা এ দেশকে দ্বিতীয় গাজায় রূপান্তরিত করেছে। কিন্তু দুঃখজনকভাবে এ সকল সন্ত্রাসী হামলার বিপরীতে আন্তর্জাতিক প্রচার মাধ্যম এবং ইসলামি দেশসমূহ রহস্যজনক নিরবতা অবলম্বন করেছে এবং আন্তর্জাতিক সমাজও পাকিস্তানের শিয়া হত্যার এ বিষয়টির প্রতি মোটেই গুরুত্ব দিচ্ছে না।#