১৭ আগস্ট ২০১০ - ১৯:৩০

রেডিও তেহরানের বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: জার্মানীর একদল ইহুদী শান্তিকর্মী এবার ইসরাইলী কঠোর অবরোধের শিকার গাজায় ত্রাণবাহী জাহাজ পাঠানোর উদ্যোগ নিয়েছেন।

রেডিও তেহরানের বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: জার্মানীর একদল ইহুদী শান্তিকর্মী এবার ইসরাইলী কঠোর অবরোধের শিকার গাজায় ত্রাণবাহী জাহাজ পাঠানোর উদ্যোগ নিয়েছেন। ঐ শান্তিকর্মী দলের এক সদস্য জানিয়েছেন, আগামী জুলাই মাসের শেষ নাগাদ তাদের জাহাজ গাজা অভিমুখে যাত্রা শুরু করবে। তিনি আরো বলেছেন, তারা গাজার ওপর ইসরাইলের দখলদারিত্ব ও অবরোধের অবসান ঘটাতে চান। গাজাবাসীর জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ ১৬ জন ইহুদী শান্তিকর্মী ঐ জাহাজে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। গত ৩১শে মে গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে ইসরাইলী কমাণ্ডো হামলায় বহু শান্তিকর্মী হতাহত হওয়ার পর অবরুদ্ধে ঐ উপত্যকায় ত্রাণ পাঠানোর জন্য ইউরোপে হিড়িক পড়ে গেছে।#