১৭ আগস্ট ২০১০ - ১৯:৩০

রেডিও তেহরানের বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: আফগানিস্তানে তালেবানদের সাথে পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩৯ ব্যক্তির মৃত্যু হয়েছে।

আফগানিস্তানে তালেবানদের সাথে পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩৯ ব্যক্তির মৃত্যু হয়েছে।দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ দাইকুন্দিতে তালেবানদের সাথে এক সংঘর্ষে ১০ পুলিশ নিহত হয়েছে বলে আফগান কর্মকর্তারা জানিয়েছেন। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঐ সংঘর্ষে ২১ জন তালেবান নিহত হয়েছে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলের তালেবানদের হামলায় ৮ জন পুলিশ নিহত হয়েছে। আফগানিস্তানে ১ লাখ ৩০ হাজার বিদেশী সেনা মোতায়েন থাকলেও দেশটির নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয় নি। গত এক সপ্তাহে আফগানিস্তানে ২৯ জন বিদেশী সেনা নিহত হয়েছে।#